আমাদের সেবাসমূহ
মানবিক সহায়তা ও খাদ্য সেবা
যে কোন দুর্যোগ জরুরি পরিস্থিতিতে ত্রাণ বিতরণ (খাদ্য ও বস্ত্র) এবং এতিম ও দরিদ্র অসহায় শিশুদের শিক্ষা, পুষ্টিকর খাবার, নিরাপদ বাসস্থান এবং সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।
যাকাত ফান্ড কার্যক্রম
প্রাপ্ত যাকাত ফান্ড হতে বয়স্ক,প্রতিবন্ধী,বিধবা, এতিমদের ঘরবাড়ি নির্মাণ এবং তাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খাবার ও স্বাস্থ্যসেবা দেওয়া প্রতিদিন অভাবী ও ভাসমান মানুষের মাঝে বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণ।
চিকিৎসা অনুদান
সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের চিকিৎসার জন্য চিকিৎসা কর্মসূচী চালু রয়েছে। এই সহায়তার আওতায় হাসপাতালে ভর্তি, ওষুধ, রক্ত, কৃত্রিম অঙ্গ সরবরাহ এবং দূরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
ধর্মীয় কার্যক্রম
ধর্মীয় সম্প্রীতি রক্ষা হলো বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ এবং আয়োজন ভালোবাসা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। আন্তঃধর্মীয় সংলাপ, যৌথ উৎসব উদযাপন, এবং বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও শান্তি বজায় রাখা হয়।
শিক্ষা ও যুব উন্নয়ন
সমাজের মেধাবী অথচ আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও মেধা বিকাশে স্কলারশিপ, আর্থিক অনুদান প্রদান এবং শিক্ষিত যুবকদের ৩-৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন ও নেটওয়ার্কিং কোর্সগুলো প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের জন্য দক্ষ করে গড়ে তোলা হয়।
স্বাবলম্বী প্রকল্প
স্বাবলম্বী করণ প্রজেক্টের অধীনে পুরুষদেরকে ভ্যান, অটো রিকশা, নগদ অর্থ প্রদান এবং মহিলাদের মাঝে সেলাই মেশিন ও গবাদী পশু প্রদান করা হয়।
সভাপতির বাণী
আমাদের সংগঠনের প্রতিটি পদক্ষেপ মানবতার সেবায় নিবেদিত। সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সমৃদ্ধ ও সহায়ক সমাজ গড়ে তুলতে চাই। আসুন, একসাথে কাজ করি, একসাথে এগিয়ে যাই।
সাধারণ সম্পাদকের বাণী
সাংগঠনিক শক্তিই আমাদের মূল পুঁজি। প্রতিটি সদস্যের আন্তরিকতা ও নিষ্ঠা আমাদের লক্ষ্য অর্জনের প্রধান চালিকাশক্তি। সবার অংশগ্রহণে আমাদের এই যাত্রা আরও বেগবান হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
প্রধান উপদেষ্ঠার বাণী
সমাজসেবার ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে। অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দিতে আমি সর্বদা পাশে থাকব। সঠিক পরিকল্পনা ও সততার সাথে কাজ করলে যেকোনো অসাধ্য সাধ্য হয়ে যায় — এটাই আমার বিশ্বাস।