খাজরা যুব জনকল্যাণ সংস্থা
সর্বশেষ সংবাদ:
একটি জরুরি মানবিক আবেদন। সম্মানিত সদস্যবৃন্দ ও বিশিষ্ট সমাজসেবকবৃন্দ আসসালামু আলাইকুম। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের বাসিন্দা মো: শফিকুল ইসলাম একজন তীব্র মাত্রার শারীরিক প্রতিবন্ধী কিন্তু প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারিনি, বসা কাজকর্ম করে জীবিকা নির্বাহ করেন আর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন অতঃপর যখনই সময় পান কোরআন তেলাওয়াত করেন। এলাকায় একজন পরহেজগার ব্যক্তি হিসেবে সুপরিচিত। বর্তমানে তিনি জটিল হার্টের অসুখে প্রায় মরণাপন্ন অবস্থায় জীবনযাপন করছেন। অপারেশন করাতে লক্ষাধিক টাকা প্রয়োজন। গুরুতর অসুস্থ্য থাকায় আর্থিক সাহায্য জন্য অত্র সংগঠনের কাছে আবেদন করেছেন। অত্র সংগঠনের গঠনন্ত্র অনুযায়ী সকল ক্যাটাগরির সদস্যদের মাসিক চাঁদা ও ক্ষেত্র বিশেষ অনুদানের মাধ্যমে অসুস্থ রুগিদের আর্থিক সাহায্য করা হয়ে থাকে। অসুস্থ রোগীর জন্য আর্থিক সাহায্য করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ ও সওয়াবের কাজ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "সর্বোত্তম ব্যক্তি সে-ই, যে মানুষের উপকার করে"। এটি শুধু অসহায় রোগীর চিকিৎসায় সহায়তা করে না, বরং তাদের পরিবারের মানসিক উদ্বেগ ও বোঝা কমিয়ে দেয়া যা অসুস্থতার সময়ে বড় ধরনের সান্ত্বনা ও মানবতার সেবার অংশ। সেই ধারাবাহিকতায় সকল সদস্য, এলাকার গণ্যমাণ্য ব্যক্তি ও বিশিষ্ট সমাজসেবকগণকে অত্র প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব/বিকাশ নম্বরে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।  কৃষি ব্যাংক পিএলসি, পাইকগাছা শাখা, খাজরা যুব জনকল্যাণ সংস্থা, হিসাব নং-১৩১৫০৩১১১২১০৮৫  অর্থ সম্পাদক বিকাশ/নগদ নম্বর-০১৭২৯৬০৭১৪৫

আমাদের সেবাসমূহ

🍲

মানবিক সহায়তা ও খাদ্য সেবা

যে কোন দুর্যোগ জরুরি পরিস্থিতিতে ত্রাণ বিতরণ (খাদ্য ও বস্ত্র) এবং এতিম ও দরিদ্র অসহায় শিশুদের শিক্ষা, পুষ্টিকর খাবার, নিরাপদ বাসস্থান এবং সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।

💰

যাকাত ফান্ড কার্যক্রম

প্রাপ্ত যাকাত ফান্ড হতে বয়স্ক,প্রতিবন্ধী,বিধবা, এতিমদের ঘরবাড়ি নির্মাণ এবং তাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খাবার ও স্বাস্থ্যসেবা দেওয়া প্রতিদিন অভাবী ও ভাসমান মানুষের মাঝে বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণ।

🏥

চিকিৎসা অনুদান

সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের চিকিৎসার জন্য চিকিৎসা কর্মসূচী চালু রয়েছে। এই সহায়তার আওতায় হাসপাতালে ভর্তি, ওষুধ, রক্ত, কৃত্রিম অঙ্গ সরবরাহ এবং দূরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

🕌

ধর্মীয় কার্যক্রম

ধর্মীয় সম্প্রীতি রক্ষা হলো বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ এবং আয়োজন ভালোবাসা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। আন্তঃধর্মীয় সংলাপ, যৌথ উৎসব উদযাপন, এবং বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও শান্তি বজায় রাখা হয়।

🎓

শিক্ষা ও যুব উন্নয়ন

সমাজের মেধাবী অথচ আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও মেধা বিকাশে স্কলারশিপ, আর্থিক অনুদান প্রদান এবং শিক্ষিত যুবকদের ৩-৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন ও নেটওয়ার্কিং কোর্সগুলো প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের জন্য দক্ষ করে গড়ে তোলা হয়।

🚜

স্বাবলম্বী প্রকল্প

স্বাবলম্বী করণ প্রজেক্টের অধীনে পুরুষদেরকে ভ্যান, অটো রিকশা, নগদ অর্থ প্রদান এবং মহিলাদের মাঝে সেলাই মেশিন ও গবাদী পশু প্রদান করা হয়।

🎤

সভাপতির বাণী

আমাদের সংগঠনের প্রতিটি পদক্ষেপ মানবতার সেবায় নিবেদিত। সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সমৃদ্ধ ও সহায়ক সমাজ গড়ে তুলতে চাই। আসুন, একসাথে কাজ করি, একসাথে এগিয়ে যাই।

📝

সাধারণ সম্পাদকের বাণী

সাংগঠনিক শক্তিই আমাদের মূল পুঁজি। প্রতিটি সদস্যের আন্তরিকতা ও নিষ্ঠা আমাদের লক্ষ্য অর্জনের প্রধান চালিকাশক্তি। সবার অংশগ্রহণে আমাদের এই যাত্রা আরও বেগবান হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

🏛️

প্রধান উপদেষ্ঠার বাণী

সমাজসেবার ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে। অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দিতে আমি সর্বদা পাশে থাকব। সঠিক পরিকল্পনা ও সততার সাথে কাজ করলে যেকোনো অসাধ্য সাধ্য হয়ে যায় — এটাই আমার বিশ্বাস।

Community Impact

👥
0
সক্রিয় সদস্য
🍲
0
শিক্ষা সেবা
🩸
0
রক্তদান সম্পন্ন
🏫
0
শিক্ষা প্রকল্প
আমাদের পরিচয়

মানবতার কল্যাণে আমরা কেন প্রতিশ্রুতিবদ্ধ?

খাজরা যুব জন কল্যাণ সংস্থা কেবল একটি নাম নয়, এটি একটি স্বপ্ন—যেখানে প্রতিটি তরুণ তার মেধা ও শ্রম দিয়ে সমাজের অন্ধকার দূর করতে কাজ করে। আমাদের লক্ষ্য হলো একটি বৈষম্যহীন সমাজ গঠন করা, যেখানে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি, তারুণ্যের শক্তিই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।

🎓

আলোকিত প্রজন্ম ও শিক্ষা

সুবিধাবঞ্চিত মেধাবী শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করি। আমাদের লক্ষ্য প্রতিটি শিশু যেন তার স্বপ্নের সমান বড় হতে পারে।

🩺

জরুরি স্বাস্থ্য ও রক্তদান

বিনামূল্যে ঔষধ বিতরণ ও জরুরি রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় মানবিক চিকিৎসা সেবা পৌঁছে দিই।

🌍

টেকসই পরিবেশ উন্নয়ন

প্লাস্টিক মুক্ত সমাজ এবং বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে কাজ করছি।

পরিবর্তনের অংশ হোন — যোগ দিন →
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ ইলিয়াস হোসেন

সভাপতি

মোঃ ফরহাদ হোসেন
মোঃ ফরহাদ হোসেন

সাধারণ সম্পাদক

২০২৬-৩০: আমাদের কর্মপরিকল্পনা

আমরা বিশ্বাস করি সুপরিকল্পিত উদ্যোগই পারে স্থায়ী পরিবর্তন আনতে। আগামী চার বছরে আমরা সমাজ সংস্কারে নিচের ক্ষেত্রগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছি:

০১

শিক্ষা সহায়তা

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিজস্ব স্কুল পরিচালনা, যেখানে পড়াশোনার পাশাপাশি খাবার ও স্বাস্থ্যসেবা দেওয়া প্রতিদিন অভাবী ও ভাসমান মানুষের মাঝে বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণ। এতিমখানা ও শেফ হোম: এতিম শিশুদের জন্য নিরাপদ আবাসিক আশ্রয়স্থল।

০২

আত্মকর্মসংস্থান

সমাজের অসহায় পরিবারের মাঝে করজে হাসানা (Interest-free loan) বা বিনা সুদে ক্ষুদ্রঋণ প্রোগ্রামের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ। স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে সমগ্র বাংলাদেশে কাজ করা হবে।

০৩

সবুজ গ্রাম প্রকল্প

খাজরা যুব জনকল্যাণ সংস্থার কর্তৃক প্রতিটি বাড়িতে অন্তত ৫টি করে ফলজ ও ঔষধি গাছ রোপণ নিশ্চিত করা।

০৩

ভ্রাম্যমাণ রক্তদান ইউনিট

জরুরি মুহূর্তে দ্রুত রক্ত পৌঁছে দিতে একটি নিজস্ব ডাটাবেজ ও খাজরা যুব জনকল্যাণ সংস্থার সাপোর্ট টিম গঠন করা হবে।

০৩

ডিজিটাল শিক্ষা কেন্দ্র

খাজরা যুব জনকল্যাণ সংস্থার কর্তৃক গ্রামের শিশুদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা।।

০৫+ বছরের অভিজ্ঞতা

"সেবাই পরম ধর্ম, আর ঐক্যই আমাদের শক্তি।"

সরকারি নিবন্ধিত সমাজ উন্নয়ন সংগঠন
বর্তমানে সক্রিয়ভাবে ৩টি প্রজেক্ট চলছে

বাংলাদেশ ভিত্তিক • সমাজসেবা ও উন্নয়ন কার্যক্রম

✓ স্বচ্ছ নেতৃত্ব ✓ যুব সংগঠন ✓ মানবিক সেবা ✓ দুর্যোগ সহায়তা

100+

সদস্য

50+

কার্যক্রম

10+

জেলা

25+

স্বেচ্ছাসেবক দল

বর্তমান অবস্থা: দ্রুত সম্প্রসারণশীল ও ডিজিটালাইজড

আমাদের লক্ষ্য

একটি স্বচ্ছ, মানবিক এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠন করা যেখানে প্রতিটি মানুষ সহায়তা ও সুযোগ পাবে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন এবং যুব উন্নয়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়া।

🎯

আমাদের লক্ষ্য (Mission)

খাজরা যুব জন কল্যাণ সংস্থার মূল লক্ষ্য হলো স্থানীয় যুবকদের সংগঠিত করে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশগত উন্নয়নের মাধ্যমে একটি স্বনির্ভর ও আদর্শ সমাজ গড়ে তোলা।

👁️

আমাদের উদ্দেশ্য (Vision)

আগামী ৫ বছরের মধ্যে আমরা আমাদের এলাকাকে শতভাগ নিরক্ষরমুক্ত এবং একটি মডেল গ্রিন-ভিলেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না।

💎

আমাদের মূলনীতি (Values)

  • ✅ স্বচ্ছতা ও সততা
  • ✅ অরাজনৈতিক সেবা
  • ✅ তারুণ্যের সৃজনশীলতা

বর্তমান নির্বাহী ও উপদেষ্ঠা কমিটি
(2026-2027)

member

মোঃ ইলিয়াস হোসেন

সভাপতি

member

মোঃ মফিজুল ইসলাম

সিনিয়র সহ সভাপতি

member

মোঃ রফিকুল ইসলাম

সহ-সভাপতি

member

মোঃ আবু সালাম

সহ-সভাপতি

member

মোঃ ফরহাদ হোসেন

সাধারণ সম্পাদক

member

মোঃ মামুন হোসেন (সোহাগ)

যুগ্ম সাধারণ সম্পাদক

member

জি এম আসাদুজ্জামান

সাংগঠনিক সম্পাদক

member

মোঃ খায়রুল ইসলাম

শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক

member

মোঃ ইবাদুল ইসলাম

ক্রীড়া ও গ্রচার সম্পাদক

member

মোঃ জহিরুল ইসলাম

অর্থ সম্পাদক

member

মোঃ শফিকুল সরদার

দপ্তর সম্পাদক

member

মোঃ সোহাগ আলম

প্রধান উপদেষ্ঠা

member

মোঃ শফিকুল ইসলাম

উপদেষ্ঠা

member

মো: আব্দুল কাদের

উপদেষ্ঠা

member

মো: মিজানুর গাইন

উপদেষ্ঠা

member

মোঃ ইউনুচ আলী

উপদেষ্ঠা

member

বিপ্লব কুমার

সদস্য

member

মো: শামীম বিশ্বাস

সদস্য

আপনার অংশগ্রহণ জরুরি

সামাজিক পরিবর্তনে আপনার ভূমিকা

একজনের ক্ষুদ্র প্রচেষ্টা যখন দশজনের শক্তিতে পরিণত হয়, তখনই আসে বড় পরিবর্তন।

🤝

নেটওয়ার্কিং ও নেতৃত্ব

আমাদের সাথে যুক্ত হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মেধাবী তরুণদের সাথে কাজ করার এবং নিজের নেতৃত্ব বিকাশের সুযোগ পাবেন।

মানবিক আত্মতৃপ্তি

অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সংকটে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে যে আত্মিক শান্তি পাওয়া যায়, তা অতুলনীয়।

🏆

স্বীকৃতি ও সম্মাননা

সংগঠনের সক্রিয় সদস্যদের বার্ষিক সম্মেলনে বিশেষ সম্মাননা এবং সামাজিক কাজের অভিজ্ঞতার সনদ প্রদান করা হয়।

📚

শিক্ষা ও প্রশিক্ষণ সহায়তা

মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উন্নয়নমূলক বিভিন্ন প্রোগ্রামের সুযোগ প্রদান করা হয়।

আপনি কি প্রস্তুত?

আজই আমাদের মেম্বারশিপ ফরম পূরণ করে একজন গর্বিত সদস্য হোন।

রেজিস্ট্রেশন করুন